1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

“মামলা-হামলা ও চাঁদাবাজিমুক্ত টুঙ্গীপাড়া–কোটালীপাড়ার গড়ার অঙ্গীকার” — আবুল বশার দারিয়া বাসু

কে এম মুকুল
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন (টুঙ্গীপাড়া–কোটালীপাড়া) থেকে গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও ট্রাক মার্কার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আবুল বশার দারিয়া বাসু বলেছেন, তিনি একজন সৎ ব্যবসায়ী এবং তার দ্বারা টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ার কোনো মানুষের কখনো ক্ষতি হয়নি। সে কারণেই এলাকার জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে টুঙ্গীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি কোটালীপাড়া উপজেলার সন্তান। হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের বাসিন্দা দলিল উদ্দিন দারিয়ার সন্তান হিসেবে এই এলাকার মানুষের সুখ-দুঃখ আমার জানা। মানুষের পাশে থেকেই রাজনীতি করতে চাই।”
আবুল বশার দারিয়া (বাসু) আরও বলেন, “বিগত সরকারের আমলে টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাব। একই সঙ্গে সাধারণ মানুষ যেন কোনো ধরনের মামলা, হামলা কিংবা চাঁদাবাজির শিকার না হয়—সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।”
মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “টুঙ্গীপাড়া ও কোটালীপাড়াকে মাদকমুক্ত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাব। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমার অন্যতম অঙ্গীকার।”
মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় স্থানীয় সাংবাদিকসহ গণধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com