1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দুয়ায় ১৪ লাখ ৪০ হাজার টাকার গাঁজাসহ গ্রেফতার ৩

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুয়া র‍্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে । এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও ১৭শত টাকা জব্দ করা হয় । উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ র‍্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে আটক করে তাদের । পরে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন, ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪৫) । তার সঙ্গে থাকা গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মোঃ লিটন (২২) ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ আরো বলেন, ময়মনসিংহ র‍্যাব-১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে এবং পরে থানায় হস্তান্তর করেন তাদের । ইতোমধ্যে মাদক বিরোধী আইনে মামলা রজু হয়েছে । এমন অভিযান অব্যাহত থাকবে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com