1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, উদ্ধার ৫৭ পিস ইয়াবা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে দুইজন মাদক কারবারিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে ওয়ারেন্ট অফিসার নিজাম (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনাকালে একজন মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে নাজিরপুর আর্মি ক্যাম্প থেকে পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর হাওলাদারের পুত্র আল-আমিন হাওলাদার (৩৬) এবং একই ইউনিয়নের মোঃ মোশারফ শেখের পুত্র রাশেদ শেখ (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও খাওয়ার উপকরণ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, অধিকাংশ মাদক ইতোমধ্যেই তারা বিক্রি করে ফেলেছে।
পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com