1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নওগাঁ জেলার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশের লক্ষ্যে পায়ে হেঁটে নওগাঁ জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করছেন নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম

মোঃ রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় আত্রাই থানা এলাকার প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তিনি জেলার বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ স্থানে টহল কার্যক্রম পর্যালোচনা করেন এবং নির্বাচন উপলক্ষে নির্ধারিত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল কার্যক্রম জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, নওগাঁ জেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com