মজিবুর রহমান একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ীর কৃষক নুরুল আলমের পুত্র। সে পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ফটিকছড়ি থানার উপ- পরিদর্শক মুজিবুর রহমান জানান, উদ্ধার করা লাশের মাথায় একাধিক আঘাত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।