1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

মান্ধাতা আমলের ধ্যান-ধারণায় নয়, দরকার বাস্তবতার আলোকে অভিজ্ঞতার শর্ত

মিয়া সুলেমান
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহ.প্রধান শিক্ষক নিয়োগ পদে বিদ্যমান অভিজ্ঞতার শর্ত নিয়ে শিক্ষকসমাজ ও চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমান অভিজ্ঞতার শর্তগুলো সময়ের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং তা মূলত মান্ধাতা আমলের ধ্যান-ধারণার প্রতিফলন।
তাঁদের ভাষ্য, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যখন মেধা যাচাই সম্পন্ন করা হয়, তখন পুনরায় অভিজ্ঞতার কঠোর শর্ত আরোপ করা নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ। শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির স্বার্থে অন্তত সহ. প্রধান শিক্ষক নিয়োগ পদের অভিজ্ঞতা শর্ত শিথিল করা এখন সময়ের দাবি বলে মনে করছেন তাঁরা।
চাকরিপ্রার্থীরা বলছেন, এনটিআরসিএ আয়োজিত পরীক্ষা নিজেই একটি চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের মাধ্যম। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই যেখানে সক্ষমতার মূল মানদণ্ড, সেখানে অভিজ্ঞতাকে আলাদা করে অগ্রাধিকার দেওয়া হলে পুরো পরীক্ষার স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।
নতুন প্রজন্মের শিক্ষক প্রার্থী এবং এনটিআরসিএর মাধ্যমে ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত অনেক শিক্ষক প্রশ্ন তুলছেন— “যদি অভিজ্ঞতাই মূল বিবেচ্য হয়, তাহলে জাতীয় পর্যায়ের কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের যৌক্তিকতা কোথায়?”
এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতও গুরুত্ব পাচ্ছে। তাঁদের মতে, অভিজ্ঞতার অতিরিক্ত শর্ত সাংবিধানিক সমতার নীতির পরিপন্থী হতে পারে। বাংলাদেশের সংবিধানের ২৯(১) অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
অথচ পরীক্ষাভিত্তিক নিয়োগ কাঠামোর মধ্যে অভিজ্ঞতার বাড়তি গুরুত্ব আরোপ করলে নতুন ও মেধাবী প্রার্থীরা বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষাদান একটি ব্যবহারিক পেশা হলেও অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়োগ-পরবর্তী প্রশিক্ষণ, প্রবেশনাল পিরিয়ড কিংবা কর্মকালীন মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে। নিয়োগের প্রাথমিক ধাপেই অভিজ্ঞতার কড়াকড়ি আরোপ করলে প্রতিযোগিতামূলক পরীক্ষাভিত্তিক মেধানির্ভর নিয়োগ ব্যবস্থার সঙ্গে তা সাংঘর্ষিক হয়ে পড়ে।
সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন ও তরুণ মেধার অংশগ্রহণ নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে না-হোক, অন্তত সহকারী প্রধান নিয়োগ পদের অভিজ্ঞতা শর্ত পুনর্বিবেচনার দাবি রাখে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com