নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশবিরোধী টংক আন্দোলনের নারী শহীদ হাজংমাতা কমরেড রাশিমণির ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও সিপিবি দুর্গাপুর উপজেলা শাখা। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে রাশিমণির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৩৭ সালে টংক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে রাশিমণি হাজং নারী জাগরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ছিলেন টংক আন্দোলনের প্রথম নারী শহীদ।
“রাশিমণি হাজং শুধু হাজং জনগোষ্ঠীর নয়, সমগ্র নারী আন্দোলনের প্রেরণা।”
আলোচনা শেষে হাজং জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নতুন প্রজন্মের কাছে হাজংমাতা রাশিমণির জীবনাদর্শ তুলে ধরার আহ্বান জানান বক্তারা।