1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

নির্বাচনের আগের দিন থেকে প্রস্ততি গ্রহণ করতে হবে,টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তারেক রহমান

 আব্দুস সাত্তার  
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
 টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের আগের দিন থেকে প্রস্ততি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে আসতে না পারে।যার যার এলাকার ভোট কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখতে হবে।সঠিক কেউ ভোট দিচ্ছে,নাকি অন্য এলাকা থেকে এসে কেউ ভোট দিচ্ছে এ বিষয়ে সর্তক থাকতে হবে।সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে৷আগামী নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ভোট দিয়ে চলে আসলেই আপনাদের দায়িত্ব শেষ হবে না।ভোট যাতে অন্য দিকে চলে না যায় সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।এখনো কোন কোন মহল চেষ্টা করছে কিভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়।তাদের বিভিন্ন লোকজন দিয়ে মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নেয়ার চেষ্টা করছে এবং এভাবে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি হয়েছে।জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,টাঙ্গাইল-৮ বাসাইল-সখিপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ আজম খান,টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com