1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

‎বরিশাল–১ আসনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকার বঞ্চনার অভিযোগ

সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

‎বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বসবাসরত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নিজেদের নাম না থাকার অভিযোগ তুলেছেন। তারা বলছেন, এ কারণে তারা সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।

‎শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় চড়ুইভাতি রেস্টুরেন্টের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা জানান।

‎তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অভিযোগ করেন, শুধু ভোটাধিকারই নয় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত। সমাজের বিভিন্ন স্তরে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।

‎বিক্ষোভ সমাবেশে তারা বলেন, “আমাদের সবার জাতীয় পরিচয়পত্র আছে, কিন্তু ভোটার তালিকায় নাম নেই। আমরা নাগরিক হিসেবে মৌলিক অধিকার চাই, ভোটাধিকার নিশ্চিত চাই।”

‎এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তাদের ভাষ্য, কাজের সুযোগ পেলে তারা সমাজের ওপর বোঝা হয়ে না থেকে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

‎তারা আরও জানান, ভবিষ্যতে যে রাজনৈতিক শক্তি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে, সমাজে শান্তি ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলবে এবং গরিব-দুঃখীর পাশে থাকবে—তাদের প্রতিই সমর্থন জানাবেন তৃতীয় লিঙ্গের ভোটাররা।

‎বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com