নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু নির্বাচনী প্রচারণা ও জনসভা করেন। ১ফেব্রুয়ারী রবিবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের উপজেলাস্থ ৭ নং ওয়ার্ডে এই প্রচারণা ও জনসভা করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সকলের নয়নের মনি মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
মুড়াপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সৌদি আরব বিএনপির সভাপতি আহম্মদ আলী মুকিত, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মজিদ ভূইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের ২নং সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক আল আমীন, মুড়াপাড়া ইউনিয়ন মহিলাদল নেত্রী লাবনী আক্তার বৃষ্টি, সেফালী স্মৃতি, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পদিক রিয়ন মিনহাজ ইউসুফ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আঃ হালিম ভূইয়া, সাধারণ সম্পাদক ইউসুফ সরকার, যুবদলের সভাপতি মো: সাব্বির শিকদার, সাধারণ সম্পাদক নিজাম মিয়া, সিনিয়র সহ সভাপতি হামিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির শাহীন ভূইয়া, শরীফ শিকদার, মূসা মিয়া, অহিদুল্লাহ মিয়া, স্বপন মিয়া, খোরশেদ আলম, শাহ আলম, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর শিকদার, ফাহিম মিয়া, আবু সালেহ রিপনসহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণা সভায় নারায়ণগঞ্জ১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা হবে। আদর্শ একটি বাংলাদেশ বিনির্মানে বিএনপিকে অবশ্যই জয়যুক্ত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন সকলকে একহয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।