1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে তাঁতি দলের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

   মোঃ সাঈদ হাসান (সুজন)
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে
কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা ও জনসমর্থন বাড়াতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা তাঁতি দল। রোববার (১ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে উপজেলার ৫ নং কেড়াগাছি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া কলেজ মোড় এলাকায় সাবেক সংসদ সদস্য জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ বোয়ালিয়া কলেজ মোড় ও সংলগ্ন বাজারের সাধারণ মানুষ, পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
উক্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ আঃ জলিল এবং সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং একনিষ্ঠ কর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, “জননেতা হাবিবুল ইসলাম হাবিবের হাতকে শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ পৌঁছে দিতে তাঁতি দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”
বোয়ালিয়া কলেজ মোড় এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সাধারণ ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আগামী দিনেও এই ধরণের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com