1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

ইশ্বরগঞ্জে প্রিজাইডিং, সহ.প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

মিয়া সুলেমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশ্বরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও আজ চরনিখলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণ সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকাংশই স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা। অনুষ্ঠানে ভোটগ্রহণের আইনগত দিক, ব্যালট ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা, ভোটার তালিকা যাচাই এবং ভুয়া ভোট প্রতিরোধের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের নানা কৌশল শেখানো হয়।
ইশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধীনে ৯২টি ভোটকেন্দ্রের নির্দিষ্ট বুথে মোট ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন ভোটারের ভোট গ্রহণ করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে কর্মকর্তাদের নির্দেশনা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী লঙ্ঘন রোধে কর্মকর্তাদের নতুন দক্ষতা অর্জিত হয়েছে এবং উপজেলার সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কর্মসূচি সম্পন্ন হচ্ছে। দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইশ্বরগঞ্জের এই প্রশিক্ষণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ভোটারদের আস্থা বাড়বে এবং অবাধ, সুষ্ঠু ও নির্ভয় ভোটগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com