1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালে অবস্থান ধর্মঘট।

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে
৯ম পে স্কেল বাস্তবায়নসহ তিন দফা দাবীতে  বগুড়ায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। গত সোমবার সকালে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসুচি পালন করে। অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সহ-সভাপতি জহুরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, হাসান তারেক তরু, শাহজাহান আলী সাজু, রবিউল ইসলাম, মিজানুর রহমান, মোছাঃ আনোয়ারা খাতুন, মাহবুর রহমান, জীবননেছা খাতুন ও নুরী বানু প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ৩ টি দাবী অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, দাবী গুলো হলো নবম জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা করতে হবে, বেতন বৈষম্য দূর করে ন্যায্য গ্রেড নির্ধারণ করতে হবে এবং বাস্তবায়নের একটি স্পষ্ট সময়সূচি প্রকাশ করতে হবে। এসময় তারা আরও বলেন
আমরা রাষ্ট্রের উন্নয়নের অংশীদার। কিন্তু ন্যায্য বেতন ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। আমরা শান্তি পূর্ণ কর্মসূচির মাধ্যমে এবং গনতান্ত্রিক উপায়ে আমাদের দাবি আদায় করবো। এই অবস্থান ধর্মঘট কোনো সংঘাতের কর্মসূচি নয়। এটি একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রতিবাদ। আজ আমাদের কণ্ঠ শোনা না হলে, আগামী দিনে হতাশা আরও বাড়বে। তাই নবম পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com