1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ঘাটাইলে সাইফুল্লাহ হায়দারের শাপলা কলি মার্কার গণজোয়ার

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারের পক্ষে গণসংযোগ ও জনসমর্থন দিন দিন শক্ত অবস্থান তৈরি করছে। শাপলা কলি প্রতীককে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাইফুল্লাহ হায়দার ঘাটাইলের গ্রাম ও বাজারকেন্দ্রিক এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ করছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা। স্থানীয়দের মতে, সরল আচরণ ও মানুষের কাছে গিয়ে কথা বলার প্রবণতা তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ভোটের মাঠে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ব্যক্তি জনপ্রিয়তা, দলীয় সিদ্ধান্ত এবং ভোট বিভাজনের একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাইফুল্লাহ হায়দারের পক্ষে যে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, তা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে ঘাটাইলের আগামী দিনের নেতৃত্ব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com