1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

‎বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থীকে গণঅধিকার পরিষদের সমর্থন, মতবিনিময় সভা অনুষ্ঠিত

সলিমান তুহিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সোনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত আটটায় বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সভায় স্থানীয় রাজনৈতিক সম্প্রীতি, গণতান্ত্রিক ঐক্য ও উন্নয়ন ভাবনা বিশেষ গুরুত্ব পায়।

‎গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন–এর সভাপতিত্বে এবং আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম–এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বরিশাল-১ আসনে বিএনপির নির্বাচনী মিডিয়া উপকমিটির সমন্বয়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎গণঅধিকার পরিষদের পক্ষে একাত্মতা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক ও নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম উজ্জ্বল, কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. সজীব মল্লিক, পৌর যুগ্ম আহবায়ক মো. বাবু মৃধা, সদস্য দিপক মন্ডাল, আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল দাড়িয়া, অর্থ সম্পাদক মো. সুমন সেরনিয়াবাত, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা, নলচিড়া ইউনিয়ন আহবায়ক মো. রুবেল খান, গৈলা ইউনিয়ন সভাপতি মো. সালাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন, ছাত্র অধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে বলেন, গৌরনদী–আগৈলঝাড়ার মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমি বিশ্বাস করি, এই এলাকার জনগণ উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ থাকবে। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ আজ যে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা দিয়েছেন, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই, মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করতে চাই।”

‎বিশেষ অতিথি মো. ইলিয়াস মিয়া বলেন,

‎গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ন্যায্য ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ও সংগ্রাম চলছে, সেই ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবেই আমরা আজকের এই রাজনৈতিক অবস্থান নিয়েছি। দেশের এই সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সবচেয়ে বড় দায়িত্ব।

‎বরিশাল-১ আসনে আমরা এমন একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছি, যিনি অতীতে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং গণমানুষের পাশে ছিলেন। এই সমর্থন কোনো ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত নয়, এটি নীতি, গণতান্ত্রিক লড়াই এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে একটি সুস্পষ্ট অবস্থান।

‎সভাপতির বক্তব্যে গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, আজ দেশ কার্যত একটি রাজনৈতিক শূন্যতার ভেতর দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ছাড়া কোনো রাষ্ট্রের টেকসই উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রকে সঠিক পথে নিতে হলে জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

‎আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই রাজনীতির মূল ভিত্তি। গৌরনদী ও আগৈলঝাড়ার মানুষ শান্তিপূর্ণ, সহনশীল ও সচেতন। তাই আমরা এমন রাজনীতি চাই, যেখানে প্রতিহিংসা নয়, পারস্পরিক সম্মান ও জনগণের কল্যাণ অগ্রাধিকার পাবে। আজকের এই মতবিনিময় ভবিষ্যতে বৃহত্তর গণঐক্যের পথ তৈরি করবে বলে আমরা আশাবাদী।”

‎বক্তারা এ সময় এলাকার নাগরিকদের অধিকার ও এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com