1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বেহেশতের টিকিটের রাজনীতি নিয়ে কড়া মন্তব্য-রাজারহাটে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব

মোস্তফা কামাল 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

কৃষক ভাইদেরকে আমরা সার আর কীটনাশক দেবো। আমারদের
ফ্যামিলি কার্ড। এখন আমরা তো দিলাম মাত্র ছোট ছোট জিনিস,ওরা তো দেয় বেহেশতের টিকিট -সোমবার (২ফেব্রুয়ারী) রাতে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায়  বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেক পরিবারের মা’দেরকে আমরা দুই থেকে আড়াই হাজার টাকা প্রতিমাসে দিব, চেয়ারম্যান মেম্বারদের বাড়ি যাওয়া লাগবে না। ওখানে গেলে  অনেক সমস্যা হয়। ভোটার আইডি কার্ড যেমন হয়েছে,ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে  সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে
তিনি আরও বলেন, এখন লাঙ্গল নেই, লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর হয়েছে। হাতপাখা নেই, হাতপাখার পরিবর্তে ফ্যান হয়েছে, শাপলা কলি আর ফুটবে না। আমরা তো বেহেস্তের টিকিট দিতে পারবো না। একথা বলে মানুষকে ধোকা দেয়া যাবে না। বাকী থাকলো ধানের শীষ। আমার ছোট ভাই সোহেল হোসনাইন কায়কোবাদ। তাই আপনারা আপনাদের পচন্দের প্রার্থীকে ভোট দিবেন।
তিস্তা নিয়ে তিনি বলেন, জাগে বাহে তিস্তা বাঁচাই। এই ডাক দিয়ে বিশ^কে কাঁপিয়েছি আমরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানকার মানুষ বাড়ীতে গরম ভাত খেয়ে তিস্তার পাড়ে কারখানায় কাজ করবেন।
এসময় জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২- (কুড়িগ্রাম সদর-রাজারহাট-ফুলবাড়ী) আসনের এমপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আনিছুর রহমান, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুসসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com