কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়ি ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বৈদ্যনাথতলা গ্রামের জামাল মালিথার মেয়ে মোছাঃ শ্রাবন্তী আক্তার জুঁই বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় গত ২৯ শে ফেব্রুয়ারি ২৪ ইং বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭ .০০ টার সময় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের দিকে রও না হলে বি সি কে বাজারস্থ নাসির উদ্দিন এর চায়ের দোকানের সামনে থেকে লম্পট রাব্বি হোসেন নামের এক যুবক সিএনজি যোগে মেয়েটিকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মেয়েটির বাবার সঙ্গে কথা হলে, তিনি বলেন লম্পট রাব্বি হোসেন আমার মেয়েটিকে প্রেমের কুপ্রস্তাব দিত, আমার মেয়ে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট রাব্বি আমার মেয়েটিকে অপহরণ করে পালিয়েছে, এ বিষয়ে আমি দৌলতপুর থানায় উপস্থিত হয়ে একটি অপহরণের অভিযোগ দায়ের করেছি।