1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নেত্রকোনা পৌরসভার উন্নয়নে মানবিক কর্মতৎপরতায় প্রশাসক আরিফুল ইসলাম সরদার

হাফিজ উল্লাহ চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে নিরলস কাজ করে যাচ্ছেন বর্তমান প্রশাসক আরিফুল ইসলাম সরদার। ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর থেকেই দৃশ্যমান উন্নয়নে পাল্টে যেতে শুরু করেছে পৌরসভার সামগ্রিক চিত্র। দায়িত্ব নিয়েই তিনি অগ্রাধিকার ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করা, ধলাই নদী সংস্কার, টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে। দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসক আরিফুল ইসলাম বকেয়া থাকা প্রায় ৫৫ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ নেন, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। জনসাধারণের অভিযোগ সরাসরি শোনার জন্য তিনি তাঁর দপ্তরের দুয়ার সবসময় উন্মুক্ত রেখেছেন। সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং দ্রুত সমস্যা সমাধানের আন্তরিকতা তাঁকে নেত্রকোনাবাসীর কাছে একজন মানবিক ও নিরহংকার প্রশাসক হিসেবে পরিচিত করেছে। গোপালগঞ্জের কৃতি সন্তান আরিফুল ইসলাম এর আগেও কর্মক্ষেত্রে তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক লাভ করেন। বর্তমানে নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) হিসেবে মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পৌরসভার এই আমূল পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন। সচেতন নাগরিক সমাজের মতে, আরিফুল ইসলাম সরদারের এই পরিকল্পিত ও সৃজনশীল উদ্যোগগুলো অব্যাহত থাকলে নেত্রকোনা পৌরসভা অচিরেই একটি আদর্শ ও মডেল শহরে পরিণত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com