1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে

আনোয়ার হুসাইন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, খুলনা-১ আসনের দাকোপ থানার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে প্রচারণা চলাকালে আজ ৩ ফেব্রুয়ারি সকাল ১১.০০ এর দিকে মহিলা কর্মীদের ওপরে নির্মম হামলা করেছে একদল দুর্বৃত্ত।
মহিলা দাওয়াতি দলের প্রধান জনাবা রোজিনা বেগম ও তার সাথে থাকা ১১/১২ জন মহিলাকে ঘরে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আক্রামন করে আহত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২/১৩ জন মহিলা কর্মী লক্ষীখোলা গ্রাম প্রচারনার কাজে যায়। এসময় জনৈক হরমুজ শেখের বাড়ির নিকট পৌছালে অভিযুক্ত হরমুজ শেখ তাদেরকে বাসার ভেতরে আহবান করেন। সরলমনে দাওয়াতি দল বাসায় প্রবেশ করলে হরমুজ শেখ, ইলিয়াস, আমানুল্লাহসহ কয়েকজন ঘটনাস্থলে এসে রোজিনা বেগমসহ  ১১/১২ জন মহিলাকে ঘরে আটকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মান—মর্যাদা হানীকর কথাবার্তা বলে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করে। কথাবার্তার এক পর্যায়ে অভিযুক্তরা জ্বালানীর কাজে ব্যবহৃত লাকড়ি এবং লাঠিসোটা দ্বারা রোজিনা বেগমসহ তার  সঙ্গী ১১/১২ জন মহিলাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। অভিযুক্তদের মারপিটে রোজিনা বেগমসহ তার সঙ্গী ১১/১২ জন মহিলা গুরুতর আহত হন।
ঘটনা জানতে পেরে আশেপাশের স্থানীয় লোকজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ রোজিনা বেগমসহ ও সঙ্গীদের ঘটনাস্থল হতে আহত অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনে। আহতদের মধ্যে রোজিনা বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রোজিনা বেগম দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্তদের সাহস সীমা ছাড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ্যসীমা স্পর্শ করেছে তারা। আমরা প্রশাসনকে বলবো, অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com