1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

তালতলীতে নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক আস্তানায় রেইড, আটক ২

  মোঃ ইব্রাহিম 
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে
বরগুনার তালতলীতে চিহ্নিত একটি মাদক আস্তানায় অভিযান চালিয়ে দুইজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তালতলী কন্টিনজেন্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর লেঃ কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে অস্ত্র ও গোলাবারুদসহ একটি সেকশন বিএন পিকআপ (১৩-১৩৬) যোগে টহল চলাকালে তালতলী থানাসংলগ্ন মেইন রোডের পাশে মিরাজ জোমাদ্দারের পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়।
এ সময় মোঃ ইসহাক আকন সবুজ (৪০) ও মোঃ আবুল কালাম আজাদ (৩৯) নামে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়। অভিযানে ওই স্থান থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, দেশীয় অস্ত্র এবং আটককৃতদের দেহ তল্লাশি করে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিদ্বয়সহ এলাকার অজ্ঞাতনামা আরও কয়েকজন দীর্ঘদিন ধরে উক্ত স্থানে নিয়মিতভাবে মাদক বিক্রি ও সেবন করে আসছিল।
পরে সহকারী কমিশনার (ভূমি) তালতলী জনাব সেবক মন্ডলের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃত দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য আটককৃত ব্যক্তিদ্বয়কে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:
১. ইসহাক আকন সবুজ (৪০), পিতা— মোঃ শাহালী আকন, গ্রাম— পশ্চিম ঝাড়াখালী, ডাকঘর— বেহালা, থানা— তালতলী, জেলা— বরগুনা।
২. মোঃ আবুল কালাম (৩৯), পিতা— জালাল উদ্দীন, গ্রাম— মালীপাড়া, ডাক ও থানা— তালতলী, জেলা— বরগুনা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com