1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

Masrikul hasan Sohel
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার নবনির্মিত ক্লাসরুম উইংয়ের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি নতুন এই উইংয়ের উদ্বোধন করেন। পঞ্চম তলায় রসায়ন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, পঞ্চম তলার সম্প্রসারিত অংশের রুমগুলি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট অনেকাংশে কমবে এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় আরও গতিশীলতা আসবে। তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনের চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ক্লাসরুম সংকট নিরসন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল লতিফ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com