1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

গাজা সহ আটক দুইজন

বাদশা
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে
ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। শনিবার (০২ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।
এর আগে, উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮, বরিশাল সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে মাদক বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আনা হচ্ছে। যার প্রেক্ষিতে আভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চট্টগ্রাম জেলার চানগাঁও থানাধীন মৌলভীপুকুর এলাকার মো. রিপন পদ ওরফে পেদা (৩৭) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেওয়ারীপুর এলাকার মো. মিলনকে (৩৫) আটক করা হয়। তারা বাসের চালক ও হেলপার।
পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী বাসের স্টেয়ারিং বক্স থেকে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স থেকে পাঁচ কেজি ১৯০ গ্রামসহ মোট সোয়া পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আলিফ পরিবহন নামের বাসটি ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com