কেন্দুয়া থানা বার্ষিক পরিদর্শন করেন সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
০২ মার্চ ২০২৪ খ্রি.রোজ শনিবার নেত্রকোণা জেলার কেন্দুয়া থানা বার্ষিক পরিদর্শন করেন সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। এ সময় স্যারকে কেন্দুয়া থানা প্রাঙ্গণে জনাব মোঃ এনামুল হক,পিপিএম, অফিসার ইনচার্জ, কেন্দুয়া থানা মহোদয়ের নেত্বত্বে থানা পুলিশের একটি চৌকষ পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করেন।
অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয় কেন্দুয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি থানার, অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, নেত্রকোণা সহ কেন্দুয়া থানার সকল অফিসার ও ফোর্স।