1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান

মো: মাসুম রেজা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার তিনমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল, যার নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার মোবারক আলী।
এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহন তল্লাশি ও পর্যবেক্ষণ করা হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে সচেতনতামূলক জরিমানা আদায় করা হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন ও নির্বাচনী বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com