নাইক্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে গৃহবধূকে ঘরে একা পেয়ে দর্শনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, মামলার বাদী গৃহবধূ এজাহারে উল্লেখ করেন, গত ১ মার্চ শুক্রবার দুপুরে সাড়ে বারোটার দিকে সুমন বড়ুয়া নামে এক ব্যক্তি তার বসত ঘরে অবৈধভাবে প্রবেশ করে তাকে মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে তার শয়ন কক্ষে নিয়ে যায়। তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে, বাদী তার মামলায় আরো উল্লেখ করেন, সুমন বড়ুয়া উখিয়া উপজেলার রাজপালংয়ের ভালোকিয়া ফৈজাবাপের পাড়া অনিক বড়ুয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরীদর্শক ধর্ম জিৎ সিংহ বলেন। অভিযুক্তকে গ্রেফতার করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।