মাদারীপুর জেলার, ডাসারে,এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে, নির্বাচনী কর্মকর্তা -প্রিজাইডিং অফিসা,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়,সকাল ৯ টায় এবং সমাপ্ত হয়, বিকেল ০৫ টায়।প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব শহীদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়,৩০ জন প্রিজাইডিং অফিসার, ১৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৬০ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সফল করার জন্য সকলে অঙ্গীকারাবদ্ধ হন।পরিশেষে প্রশিক্ষণার্থীদের সম্মানি প্রদান পূর্বক কর্মশালার পরিসমাপ্তি করা হয়।






