1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর-২ আসনে একতারা প্রার্থী ইব্রাহীম মিয়ার গণসংযোগ ও পথসভা

মেহেদী হাসান রাসেল
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
 লক্ষ্মীপুর, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-২ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বৃহত্তর সুন্নী জোট মনোনীত একতারা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব  মোঃ ইব্রাহীম মিয়া।
শুক্রবার ( ০৬ ফেব্রুয়ারি ২০২৬) তিনি তার নির্বাচনী এলাকার দালালবাজার, পালের হাট, কালিবাজারসহ ২নং হামছাদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পথসভায় অংশ নেন। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও ভোট প্রার্থনা করেন। সকাল থেকে রাত ৯ পর্যন্ত জনসংযোগ ও পথসভা পরিচালনা করেন তিনি
গণসংযোগকালে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ইব্রাহীম মিয়াকে কাছে পেয়ে স্থানীয় সুন্নী মুসলমানসহ সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সমর্থকরা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী ইব্রাহীম মিয়া অন্যান্য প্রার্থীদের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম  পার্টি (বিএসপি) লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ কালু হোসেন কালু, রায়পুর উপজেলা সভাপতি হাফেজ মোশাররফ হোসেন, রায়পুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গনি, বিএসপির ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহিন, আলম ভান্ডারীসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনসাধারণ।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে একতারা মার্কার প্রার্থী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, “আমি বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। আল্লাহর রহমতে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। যদি আল্লাহ তায়ালা চান এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com