1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
গতকাল শুক্রবার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং  রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  সেতুভাঙ্গা বাজারে পাশে দীনেশগন্জ স্হানে  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা বোরহান উদ্দিনের দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
এতে অফিসে থাকা আসবাব পত্র এবং একটি নিবাচনী প্রচারনা কাজে ব্যবহ্রত অটোরিকশা পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে,  রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তাদের আশংকা যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসীরা আতংক সৃষ্টির চেষ্টা করছে।
উক্ত ঘটনায়, নোয়াখালী-০৩, বেগমগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, এর আগে গোপালপুর এবং জিরতলী ইউনিয়নে আমার ব্যানার পুড়িয়ে দেওয়া ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। একটি রাজনৈতিক দল গণ সমর্থন হারিয়ে নির্বাচনের মাঠকে ঘোলাটে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নির্বাচনের আগে ত্রাস সৃষ্টিকারীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com