1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নওগাঁও ১ আসনের প্রার্থী জনসভা করেন সাপাহারে

মোঃ এমদাদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে
নওগাঁ-১ (পোরশা-সাপাহার–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ফেব্রুয়ারি) সাপাহার উপজেলায় আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মামুনুর রহমান রিপন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা ড্যাবের সভাপতি ইসকেন্দার হোসেন, জমিয়তে উলামা ইসলাম নওগাঁ জেলা সভাপতি মুফতি রাসেদ ইলিয়াস, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. আব্দুন নূর, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com