1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন

রেজাউল করিম রেজা 
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রবাসী প্রান্ত হাওলাদারের (২৮) নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রান্ত হাওলাদারের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় প্রান্ত হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কোনো তদন্ত ছাড়াই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এতে একজন নিরপরাধ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে প্রান্ত হাওলাদারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ মানুষকে মামলায় ফাঁসানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রান্ত হাওলাদারের মা আসমা বেগম। তিনি বলেন,
“আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘদিন সে প্রবাসে ছিল এবং মাসখানেক আগে দেশে এসেছে। মাত্র এক মাস আগে আমার ছেলে বিয়ে করেছে।
ঘটনার সময় সে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। কোনো ধরনের তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। আমি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
মানববন্ধন থেকে অবিলম্বে প্রান্ত হাওলাদারের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনকারীরা।
প্রান্ত হাওলাদার মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরু হাওলাদারের ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মাদারীপুর) জাহাঙ্গীর আলম বলেন,
“নির্দোষভাবে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর পৌর শহরের বটতলা লঞ্চঘাট ও সবুজবাগসহ কয়েকটি এলাকার কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় প্রান্ত হাওলাদারকে দুই নম্বর আসামি করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com