1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

হাফিজ উল্লাহ চৌধুরী 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। প্যারেডে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ, আনসার ও সহায়ক বাহিনী) দায়িত্ব পালন করবেন। সে হিসেবে পাঁচটি আসনের সব ভোটকেন্দ্র মিলিয়ে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আরও বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল, চেকপোস্ট এবং মোবাইল টিম সক্রিয় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। ব্রিফিং প্যারেডে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয় গব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো: -আল মামুন সরকার সহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com