1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

এনসিপি ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ওমর ফারুক শুভসহ প্রায় ৫০ নেতা-কর্মী

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে এনসিপির সম্পৃক্ততায় হতাশ হয়েই পদত্যাগ—শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদানের ঘোষণা
জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করে ওমর ফারুক শুভসহ প্রায় ৫০ জন নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবাগত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও দলীয় পতাকা পরিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ছাত্র রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওমর ফারুক শুভ বলেন,
“এনসিপি যখন ১১ দলীয় জোটে যুক্ত হয়ে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করে রাজনীতি শুরু করল, তখনই আমরা চরমভাবে হতাশ হই। যে চেতনা নিয়ে রাজনীতিতে এসেছিলাম, তা সেখানে আর খুঁজে পাইনি।”
তিনি আরও বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্ব আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই আমরা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নবাগত নেতা-কর্মীরাও একই সুরে বলেন, এনসিপি আদর্শচ্যুত হয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ছাত্রসমাজের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য তারা ছাত্রদলকেই উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা বলেন,
“ছাত্রদল সবসময় দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আদর্শবান ছাত্রদের রাজনীতির আশ্রয়স্থল। আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও জানান, আগামী দিনে সারাদেশে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং নতুন প্রজন্মের ছাত্রদের নিয়ে একটি শক্তিশালী, আন্দোলনমুখী ছাত্রসংগঠন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনে যোগদানের ঘটনা ক্রমেই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান ছাত্র রাজনীতিতে ছাত্রদলের অবস্থান আরও শক্তিশালী করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com