1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নির্বাচন সামনে রেখে সনাতন ধর্মীয় নেতার নির্দেশনামূলক পোস্ট: ফরহাদ হোসেন আজাদকে ‘অসাম্প্রদায়িক ও আস্থার প্রতীক’ আখ্যা

লক্ষ্মণ রায় 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
নির্বাচনকে ঘিরে পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ হরিশ চন্দ্র রায় এক নির্দেশনামূলক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি পঞ্চগড়–২ আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে সনাতনী সম্প্রদায়ের “ভরসার জায়গা” হিসেবে উল্লেখ করে তাঁর অসাম্প্রদায়িকতা ও সহযোগিতার প্রশংসা করেন।
পোস্টে হরিশ চন্দ্র রায় বলেন, প্রার্থী হিসেবে আজাদ সাহেব নিশ্চয়ই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নন, তবে দীর্ঘদিনের পরিচয়ে তিনি তাঁকে একজন উচ্চশিক্ষিত, দায়িত্বশীল ও শতভাগ অসাম্প্রদায়িক মানুষ হিসেবে পেয়েছেন। সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে আজাদের সক্রিয় সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
তিনি স্মরণ করেন, দেবীগঞ্জের শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের রথযাত্রা উপলক্ষে আজাদ সাহেবের আগাম খোঁজখবর নেওয়া, পরামর্শ দেওয়া ও অংশগ্রহণ ছিল একজন অভিভাবকের মতো। একইভাবে গত বছর শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের প্রস্তুতিকালে দেশের উত্তপ্ত পরিস্থিতিতে আজাদ সাহেব দৃঢ়ভাবে পাশে থাকার আশ্বাস দেন। জেলা প্রশাসনের অনুমতি নিশ্চিত করা থেকে শুরু করে ২ মেট্রিক টন জিআর চাল বরাদ্দের ব্যবস্থা করে অনুষ্ঠানের ব্যয়ে বড় সহায়তা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
হরিশ চন্দ্র রায় আরও জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে সনাতনী সম্প্রদায়ের যেকোনো সংকটে আজাদ সাহেব সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। সংখ্যালঘুদের হয়রানি না করার বিষয়ে তিনি প্রশাসনকেও স্পষ্ট বার্তা দিয়েছিলেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, “আজ সেই মানুষটি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁর পক্ষে আলাদা করে ভোট চাইতে হবে—আমি তা মনে করি না। বিবেচনা আপনাদের।”
উল্লেখ্য, হরিশ চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ক্ষত্রিয় সমিতি, শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ দেবীগঞ্জ এবং শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম—একাধিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com