1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

চারঘাটে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী নাজমুল হকের গণমিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় জামায়াত অফিস শামসুজ্জামান ট্রাস্ট থেকে গণমিছিল কর্মসূচি শুরু হয়। পরে চারঘাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড হয়ে উপজেলা মডেল মসজিদ চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। এ সময় পথসভা ও সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী জেলা নায়েবে আমীর মাইনুল শেখ,রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা সেক্রেটারি মাস্টার আয়ুব আলী, রাজশাহী জেলা পূর্ব শাখা শিবির এর সভাপতি রুবেল আলী , উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ও জেলা শিবিরের সাবেক সভাপতি সুফেল রানা ও তরিকুল ইসলাম , চারঘাট উপজেলা শিবির সভাপতি নাহিদ হাসান শুভ,  সকল ইউনিয়ন ও পৌর আমীর গণসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com