1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ ছোটন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের প্রতিটি ইউনিটে প্রস্তুতির ব্যাপক তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনা অদ্য ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ ভোলা জেলার সকল থানায় নির্বাচন কেন্দ্রিক বিশেষ প্রশিক্ষণ, অপারেশনাল ম্যাপ পর্যালোচনা এবং ডিউটি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
কর্তব্যরত অবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সুনির্দিষ্ট নিয়মাবলী নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া ডকিং স্টেশনের মাধ্যমে মাঠ পর্যায়ের ফুটেজ ও সার্বিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার কৌশল হাতে-কলমে দেখানো হয়।
 এছাড়া আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ডিউটিরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং রিয়েল-টাইম রেসপন্স নিশ্চিত করতে ‘সুরক্ষা অ্যাপ’ সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
পাশাপাশি নির্বাচনের লাইভ আপডেট, দ্রুত তথ্য আদান-প্রদান এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের লক্ষ্যে সকল মোবাইল ও স্ট্রাইকিং পার্টির ইনচার্জদের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ এর ব্যবহারিক দক্ষতা নিশ্চিত করা হয়েছে।
প্রযুক্তিগত প্রশিক্ষণের পাশাপাশি সাধারণ জনগণের সাথে মার্জিত ও সহযোগিতামূলক আচরণ বজায় রাখা এবং নির্বাচনে মোতায়েনকৃত অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া প্রতিটি থানার ভৌগোলিক অবস্থান ও কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় নির্বাচনী ‘অপারেশনাল ম্যাপ’ পর্যালোচনা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন থানায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব সত্যজিত কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার; জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) এবং জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার(চরফ্যাশন সার্কেল)।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com