1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নোয়াখালী হাতিয়া উপজেলা ১১ দলীয় জোটের জনসভায় ২১ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: রিয়াজ উদ্দিন

রিয়াজ উদ্দিন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

দ্বীপ হাতিয়ার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে ২১ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা করেছেন ১১ দলীয় জোটের নেতা আব্দুল হান্নান মাসুদ। আজ (৯ ফেব্রুয়ারি) ওছখালী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত ১১ দলীয় জোটের জনসভায় তিনি এই ইশতেহার জনসমক্ষে তুলে ধরেন।

জনসভায় বক্তৃতাকালে আব্দুল হান্নান মাসুদ বলেন, “দ্বীপ হাতিয়া দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। নদীভাঙন, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও নিরাপত্তা—সব খাতে টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই হাতিয়াকে একটি নিরাপদ, আধুনিক ও সম্ভাবনাময় দ্বীপে রূপান্তর করা সম্ভব।”

তিনি জানান, নদীভাঙন রোধে আগামী এক বছরের মধ্যে সুখচর থেকে চরঈশ্বর পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার এবং তমরদ্দি লঞ্চঘাটসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী কংক্রিট ব্লকবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি পোল্ডার ৭৩/১-এর চারপাশে ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ, নতুন রেগুলেটর ও ক্রসড্যাম নির্মাণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেজিং কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন হাইওয়ে সড়ক, চার লেনের রাস্তা, এলজিইডির আওতায় ৩০০ কিলোমিটার রাস্তা পাকা করা, ওছখালী পৌরসভার সড়ক পিচ ঢালাই এবং চারটি গুরুত্বপূর্ণ ঘাটে জেটি স্থাপনের ঘোষণা দেওয়া হয়।

স্বাস্থ্যখাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীতকরণ, নিঝুমদ্বীপে ২০ শয্যার হাসপাতাল, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল অফিসার নিশ্চিতকরণ, নৌ-অ্যাম্বুলেন্স চালু এবং স্বাস্থ্যখাতকে সম্পূর্ণ অরাজনীতিকরণের অঙ্গীকার করা হয়।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত শিক্ষক নিয়োগ, হাতিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ ও অনার্স চালু, নতুন কলেজ ও হাইস্কুল প্রতিষ্ঠা, কমিউনিটি কলেজ এমপিওভুক্তকরণ এবং প্রতিটি ইউনিয়নে পাঠাগার স্থাপন করা হবে।

জননিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, পুলিশ ফাঁড়ি স্থাপন, বিট পুলিশিং জোরদার এবং নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলেন তিনি।

ইশতেহারে আরও রয়েছে—

ফেরি ও ঘাট ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভাঙা, ঘাট সরকারিকরণ, প্রবাসীদের বিনামূল্যে ফেরি সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা, উইন্ড মিল ও জিওথার্মাল বিদ্যুৎ প্রকল্প, পর্যটনশিল্প বিকাশ, জেলেদের কল্যাণ, নদীবন্দর বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, ধর্মীয় প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা, ডিজিটাল কমপ্লেইন বক্স চালু, ওছখালী পৌরসভা উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা, স্থায়ী নৌ-ক্যাম্প ও হাইটেক পার্ক নির্মাণ।

সবশেষে তিনি বলেন, “আমি কথা দিয়ে নয়, কাজ দিয়ে জবাব দিতে চাই। প্রতি বছর শ্বেতপত্র প্রকাশ করে জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহি নিশ্চিত করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com