1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

নাজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ২৯৬ পিস ইয়াবা

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই নারী কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নাসিমা বেগম (৫৫) ও শেফালী বেগম (৪০) সক্রিয় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাজিরপুর সেনাবাহিনী ক্যাম্প ৯ ফেব্রুয়ারি রাতে লে. ইয়ামিন (সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স)-এর নেতৃত্বে একটি আকস্মিক যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পেনাখালী বাজার সংলগ্ন আনছার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৫৫) এবং একই এলাকার মোঃ কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০)-কে আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে মোট ২৯৬ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com