1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ: ২৪ ঘণ্টায় দুই খুনি গ্রেফতার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ হয়েছে। ১০ কেজি করে জন প্রতি দেয়া হয়েছে এই চাল। যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ নওগাঁয় মামার বাড়িতে শুভ্র দেব পার্থর সপ্তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: সখীপুর–বাসাইল পেল প্রথম মন্ত্রী চাঁদপুরে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’-কে ৩০ হাজার টাকা জরিমানা চাঁদপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

মো. আরফান আলী 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
ঠাকূরগাঁও পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা যেমন, সকল সনদপত্র, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার এর উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেণ জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
রগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাক ইশরাত ফারজানান, পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন প্রমুখ।
এর আগে পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অন্যান্যরা। এ সময় পাশেই বেশকিছু ফলজ গাছের চারা রোপন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে যে কোন পৌরসভার নাগরিক নিজ বাড়িতে বসে এমনকি দেশ, বিদেশে থেকে পৌরসভায় না এসেই “আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই গুগল থেকে “আমাদের পৌরসভা” টাইপ করে সার্চ করলে একটি পেজ আসবে। সেখানে প্রবে করে নিজের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তিতে নাগরিকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা গ্রহণ করে সেখান থেকেই তার চাহিদা অনুযায়ী সনদ অনুমদনের পর ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা সরাসরি “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) তে এসে বিভিন্ন সুবিধা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com