রবিবার সিলেট সিটি করপোরেশন এর ৩৯ নংওয়ার্ড এলাকা ঐতিহ্যবাহী টুকের বাজারে এন আর বি ব্যাংক উপ-শাখার মানিক মিয়া মার্কেট এর ২য় তলায় দোয়া ও আলোচনার মাধ্যমে শুভ উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,ওলী আহাদ চৌধুরী হেড অব রিটেইলর ব্যাংকিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, প্রশান্ত কুমার সিংহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন এর ৩৯ নংওয়ার্ডের কাউন্সিলর জনাব,আলতাফ হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী জনাব,আলহাজ্ব আব্দুল কালাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওয়াহিদ উদ্দিন মাছুম তালুকদার সাহেব।বিশিষ্ট ব্যাবসায়ী জনাব জামাল আহমদ সাহেব।বক্তাগণ বলেন,আমাদের এলকার মানুষ সরল-সোজা যদি আপনারা ভাল সুবিধা প্রদান করেন তাহলে আপনাদের ব্যাংক এর সুনাম অর্জন হবে।এবং বেশি বেশি গ্রাহক পাবেন।এ এলাকার অধিকাংশ মানুষ ব্যাবসায় জড়িত।
ভাল সুবিধা পেলে সবাই আপনাদের সাথে কাজ করবেন।প্রধান অতিথি বলেন আমরা গ্রাহকদের ভাল সুবিধা প্রদান করতে আগ্রহী। আপনারা আমাদের সাথে কাজ করেন ।আমরা আপনাদের সব রকমের ব্যাংকিং সুবিধা প্রদান করব। মোনাজাত পরিচালনা করেন টুকের বাজার জামে মসজিদের ইমাম সাহেব।