1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

দেবীগঞ্জে পালিত হলো ১১৪তম উপনয়ন দিবস

লক্ষ্মণ রায়   
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১১৪তম উপনয়ন দিবস পালিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ) দেবীগঞ্জের পেড়ালবাড়ী সমিতির ডাঙায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপনয়ন যজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক ক্ষত্রিয় সম্প্রদায়ের শিশু ও কিশোর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেয় এবং উপবীত (পৈতা) গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম (সমিতির ডাঙা)-এর সভাপতি উমাপতি রায়। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী, সহ-সভাপতি নির্মল চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক রশ্মি মোহন সিনহা, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, ক্ষত্রিয় নেতা শ্যামল কুমার রায়, মধুসূদন বর্মা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপনয়ন কেবল একটি ধর্মীয় রীতি নয়, এটি নৈতিকতা, শুদ্ধ জীবনচর্চা ও মানবিক মূল্যবোধের প্রতীক। এই ঐতিহ্য নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করে এবং সমাজকে আলোকিত করতে সহায়তা করে।
উল্লেখ্য, ১৩১৯ বঙ্গাব্দের ২৭ মাঘ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নেতৃত্বে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ ক্ষত্রিয় জনগোষ্ঠী পেড়ালবাড়ীতে সমবেত হয়ে উপনয়ন যজ্ঞের মাধ্যমে ব্রাত্যত্ব মোচন করেন এবং উপবীত গ্রহণ করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতি বছর দেবীগঞ্জে এই উপনয়ন দিবস পালিত হয়ে আসছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com