1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

ধামইরহাটে শেষ দিনের বিএনপি-জামায়াতের নির্বাচনী মিছিলে মানব শক্তি প্রদর্শন

Md Saidul islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণার শেষ দিনে এসে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের পক্ষে শেষ দিনের নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়  ধামইরহাট উপজেলার ও পৌর বিএনপির আয়োজনে হাটখোলা বাজার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এসময় মিছেলের অগ্রভাগে ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারন ভোটার বৃন্দ।
একই দিন বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে আমাইতাড়া বাজার থেকে একটি নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। এসময় উপজেলা জামায়াত আমির মাওলানা মো. কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উভয় দলের মিছিল শেষে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে নিজের পক ভোট প্রর্থনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com