1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ধামইরহাটে মোট ভোটকেন্দ্রের ৩৭টি ই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত

এস,আই
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে
ধামইরহাটে  ত্রয়োদশ সংসদ নির্বাচনের মোট ৫৩ ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত। তারপরও
নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত হচ্ছেন।
নওগাঁর ধামইরহাটে ৫৩টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ১৬টি কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন  জানায়, ৫৩টি ভোটকেন্দ্রের মধ্যে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর কামিল মাদ্রাসা, দেবীপুর উচ্চবিদ্যালয়, বেড়িতলা একাডেমি, মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং আড়ানগর উচ্চবিদ্যালয়সহ ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভায় পোস্টাল ভোটারসহ মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৬৯১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার ৮২ হাজার ৮৪২ ও তৃতীয় লিঙ্গ ২ জন। এতে ৫৩ কেন্দ্রের ৩২০টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনী মোট  তিনজন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত (ধানের শীষ) প্রার্থী সামসুজ্জোহা খান, ১১দল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম (ঈগল)।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও ২৭টি কেন্দ্রে টহলরত পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তিনি আরে বলেন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com