1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

-বিএ বাহাদুর 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে।

মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালায় কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের অধীন ৯ ই বেংগল-এর একটি বিশেষ দল। অভিযানের সময় একটি বসতবাড়ির পাশ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তী তদন্তে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে মারুফ হাসান তাহসিন ও অজুফা বেগম পরিকল্পিতভাবে এসব অস্ত্র রেখে স্থানীয় সাংবাদিক ফরহাদকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে।

সন্দেহভাজন মারুফ হাসান তাহসিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে একটি বড় ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com