1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ আটঘরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত সখীপুরে টাকা না দেওয়ায় নানিকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার প্র*তিহিংসার আ*গুনে পু*ড়ল প্র*তিপক্ষ কৃষকের ভুট্টা ক্ষেত কেন্দুয়ায় কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে গরুবাছুর পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের আল্টিমেটাম খুলনার বটিয়াঘাটায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লোহাগাড়া উপজেলা মনিটরিং কমিটির বিশেষ সভা মাদক মামলায় যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোঃ শাকিল খান 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামদেববাড়ী (শেখবাড়ী) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. নুর নবী (৩৬) ওই এলাকার মৃত সুরুজ শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাই আলম (৩০) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ছোট ভাই আলম ধারালো ছুরি দিয়ে বড় ভাই নুর নবীর পেটে আঘাত করে। এতে নুর নবী গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com