1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

শহীদ হোসেন সাগর
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এক বিএনপি কর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে  আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম বিরাজ (পিতা: আমিনুল্লাহ)। তার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে, আড়ানী ব্রিজের পশ্চিম পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে রামচন্দ্রপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনার পর বিএনপির কিছু নেতাকর্মী সামাজিক মাধ্যমে লাইভে এসে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন।
 তবে এ বিষয়ে চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ বলেন, “এই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো প্রকার সংশ্লিষ্টতা  নেই।
” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করার আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যথাযথ তদন্ত ছাড়া তাদের দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে এটা ফ্যাসিবাদী কায়দার রাজনীতি
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com