1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম-২ (রাজারহাট–কুড়িগ্রাম সদর–ফুলবাড়ী) আসনের কয়েকটি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার প্যাডে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী তালিকাভুক্ত কয়েকটি ভোটকেন্দ্র অধিকতর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

আবেদনের সঙ্গে সংযুক্ত তালিকায় রাজারহাট, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার মোট ২০টি ভোটকেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসা, কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকটি বিদ্যালয় এবং ফুলবাড়ী উপজেলার একটি কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে।

চিঠিতে প্রার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com