1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান

আলীম চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম জেলা প্রতিনিধি,নেত্রকোনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর তৌহিদুর রহমান গতকাল বিকেল ২ টায় সদর দুধকুড়া বাইপাস সড়কে যৌথবাহিনীর এই নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে । তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। সিভিল প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথবাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও নিরাপত্তা জোরদার করছেন। মেজর তৌহিদুর রহমান আরও বলেন, “দেশ ও গণমানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেমন দায়িত্ব পালন করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদারসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা সহকারী কমিশনার ( ভূমি) ,  ম্যাজিস্ট্রেট , সহকারী পুলিশ সুপার সজল সরকার,সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শামছুল হক সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com