1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন

মোঃ নয়ন ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসমা শাহীন জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৫৬৬টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকাল ১০টা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী পাঠান। এর মধ্যে নাটোর সদর উপজেলা পরিষদ থেকে ১০৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম প্রেরণ করা হয়।
নির্বাচনি সরঞ্জাম বিতরণকালে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রগুলোতে সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাটোরের সাতটি উপজেলার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন ১ হাজার ৫০ জন সেনাসদস্য, ১ হাজার ৩১৪ জন পুলিশ, ৪৯ জন র‌্যাব সদস্য এবং ৭ হাজার ৪৮৭ জন আনসার সদস্য।
তিনি আরও বলেন, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com