1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

এজেন্টদের কক্ষে আটকে রাখার অভিযোগ জামায়াত প্রার্থীর

Meherun
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভোলা-২ আসনে একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফজলুল করিম। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

জামায়াত প্রার্থীর অভিযোগ, আজ সকালে দৌলতখান উপজেলার ৫ নম্বর চর লামছিপাতা ভোটকেন্দ্রের একটি কক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখলেও প্রশাসন তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেনি।

সকাল পৌনে ৯টায় সরজমিনে চর লামছিপাতা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের চারটি বুথে ধানের শীষ প্রতীকসহ বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকলেও দাঁড়িপাল্লা প্রতীকের কোনো এজেন্ট নেই। জানতে চাইলে ৪ নম্বর বুথের ধানের শীষ প্রতীকের এজেন্ট সুলতানা রাজিয়া, মোটরসাইকেল প্রতীকের সাবেকুন নাহার ও প্রজাপতি প্রতীকের এজেন্ট আ. মোমেন বলেন, এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো এজেন্ট নেই। অন্য বুথগুলোতেও দাঁড়িপাল্লার প্রতীকের এজেন্টদের দেখা যায়নি। স্থানীয় লোকজন ও সাধারণ ভোটাররা জানান, এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে।

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোবারক কারীম বলেন, ‘সকাল ৭টার দিকে আমি এই কেন্দ্রে প্রবেশ করার সময় কিছু উচ্ছৃঙ্খল লোক আমাকে প্রথমে কেন্দ্রে যেতে বাধা দেয়। পরে পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করি।’

ভোটকেন্দ্রটিতে দায়িত্বরত এসআই মো. হানিফ বলেন, কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এজেন্ট না থাকার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারেন। কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা বিপ্লব বরাল বলেন, এই কেন্দ্রের চারটি বুথে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো এজেন্ট দেওয়া হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com