1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

চিরনিদ্রায় শায়িত হলেন চৌগাছার শাহানুর আলম শাহীন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

হাজার মানুষের ভালোবাসা আর উপস্থিতিতে চৌগাছার সিংহঝুলী গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শাহানুর আলম শাহীন। দাফনের আগে পৃথকভাবে যশোর ঈদগাহ ও সিংহঝুলী শহীদমশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এছাড়া ঢাকা বঙ্গববন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে যশোর-২আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ৯টায় ঢাকা থেকে মরাদেহ যশোরে পৌঁছায়। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে মরাদেহ পৌঁছালে সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।সকাল সাড়ে ১০ টায় যশোর ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা
অনুষ্ঠিত হয়।জানাজায় জেলা আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ, সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া।এদিকে বেলা ১২ টায় মরাদেহ পৌঁছায় সিংহঝুলী গ্রামের মল্লিকবাড়ির নিজ বাড়ীর সামনে। এ সময় বুকফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। এক নজর দেখার জন্য হাজারও মানুষ ছুটে আসেন।দুপুর দু’টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জানাজা পূর্ব স্মৃতিচারণ করে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, মরহুমের বন্ধু জেলা জজ মোঃ মহিদুজ্জামান মহন, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, আইনজীবী হাবিব কায়সার, মাও. গোলাম মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, মরহুমের পুত্র নাভিদ মল্লিক। সংক্ষিপ্ত আলোচনা পর্ব পরিচালনা করেন পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল। আলোচনা শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পরিচালনা করেন হাফেজ মোঃ ইলিয়াস হোসেন।

নামজে জানাজা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ হারুন অর রশিদ, ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. এনামুল হক, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস.এম.সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ ও হুমায়ুন কবির সোহেল, আইনজীবী তজিবর রহমান, কামাল হোসেন পলাশ ও জামাল হোসেন শিমুল, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ মল্লিক, এস এম মমিনুর রহমান ও আবুল কাশেম, উপজেলা স্বে”ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রহিম হুসাইন, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান
টিয়া, সাধারণ সম্পাদক দেওয়ান আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম কবির প্রমূখ উপ¯ি’ত ছিলেন। জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে আইনজীবী শাহীনুর রহমান শাহীনের দাফন সম্পন্ন হয়।প্রসঙ্গতঃ গত ২৩ ফেব্রুয়ারি শাহানুর আলম শাহীন ব্রেনস্টোকে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তিনি শনিবার সন্ধা ছয়টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে আইনজীবী শাহানুর আলম শাহীনের মৃত্যুতে সাবেক বিদ্যুৎ জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃতৌহিদুজ্জামানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com